ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে অবৈধ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 1, 2026 ইং
মিরসরাইয়ে অবৈধ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন: ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি ) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তারের বলেন, 'অভিযান চলাকালে সংশ্লিষ্ট আইনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের দায়ে মোট ৯টি মামলায় বিভিন্ন ব্যবসায়ীকে সর্বমোট ৬৮ হাজার টাকা (আটষট্টি হাজার) অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন, 'জননিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য