ঢাকা | বঙ্গাব্দ

অবসরে আনন্দ ভাগাভাগি ইউনিটি স্পার্ক চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের ব্যাতিক্রমী আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
অবসরে আনন্দ ভাগাভাগি ইউনিটি স্পার্ক  চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের ব্যাতিক্রমী আয়োজন ছবির ক্যাপশন: অবসরে আনন্দ ভাগাভাগি ইউনিটি স্পার্ক চট্টগ্রাম সেন্ট্রাল ইউনিটের ব্যাতিক্রমী আয়োজন
ad728
মুহিবুল হাসান রাফি,চট্টগ্রাম। 


শীতে যখন লেপমুড়ি দিয়ে ঘুমে বিভোর,তখনই চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি স্পার্ক অবসর সময় কাটানোর জন্য আয়োজন করেছে ব্যাতিক্রমী আয়োজন।নগরীর চাঁদগাঁও আবাসিক এলাকাস্থ আল আমিন চাইল্ড একাডেমি তে অধ্যয়নরত শিশুদের সাথে সময় কাটান স্বেচ্ছাসেবকবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন ইউনিটি স্পার্ক এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী,মাসুদ রানা,শামসু ইসলাম,সাকিবুল ইসলাম সিহাব,উম্মে হাবিবা রশিদ হিয়া,শ্রাবন্তী বড়ুয়া,শহিদুল ইসলাম সোহেল ও স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।এই অনুষ্ঠানে শিশুদের জন্য কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়, যেখানে মোট ১০ জন শিশুকে (প্রতি বিভাগে ৫ জন করে) বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়। বিভিন্ন বয়সের শিশুদের অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।সংগঠনের সদস্যরা শিশুদের উদ্দেশ্যে মূল্যবান ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য নাস্তা ও ফল বিতরণ করা হয়। এছাড়া শীতের তীব্রতা থেকে শিশুদের কোমল ত্বক সুরক্ষিত রাখতে মোশ্চারাইজার (ভেসলিন) এবং আনন্দ ভাগাভাগি করতে চকলেট প্রদান করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার