ঢাকা | বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল ছবির ক্যাপশন: মনোনয়ন বাতিল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম-৯ আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত দেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, যাচাই-বাছাইয়ের সময় ডা. একেএম ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়া যায়।

নির্বাচন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী ডা. একেএম ফজলুল হক গণমাধ্যমকে জানান, তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ