ঢাকা | বঙ্গাব্দ

নতুন জেলা বোর্ড গঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি গঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 4, 2026 ইং
নতুন জেলা বোর্ড গঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি গঠিত ছবির ক্যাপশন: জেলা কমিটি গঠিত
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা ২০২৬ সালের জন্য নতুন জেলা বোর্ড গঠন করেছে।ভিবিডির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে জি এ এম চার্টার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী জয়নাল আবেদীন সভাপতি এবং হাজেরা-তজু ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা মুন্তাজিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন বোর্ডে আরও দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আসিফুর রহমান (সহ-সভাপতি), মুহাম্মদ এহছানুল হক (কোষাধ্যক্ষ), মোহাম্মদ তাহিয়াত চৌধুরী (প্রকল্প কর্মকর্তা), মো. সাঈদ আনোয়ার তকি (মানবসম্পদ কর্মকর্তা) এবং জোবায়েদ হোসেন (জনসংযোগ কর্মকর্তা)।

দায়িত্ব গ্রহণের পর সভাপতি জয়নাল আবেদীন বলেন, তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

সাধারণ সম্পাদক সায়মা মুন্তাজিন বলেন, স্বেচ্ছাসেবার চেতনাকে আরও শক্তিশালী করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর