ঢাকা | বঙ্গাব্দ

লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ad728
চট্টগ্রাম প্রতিনিধি:
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পৃষ্ঠপোষকতায় লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও রাজেশ লালার নেতৃত্বে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল লিও সদস্যদের পাবলিক স্পিকিং, উপস্থাপনা দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশ করা।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে—উপস্থিত বক্তৃতা, আনুগত্য শপথ ও লিও প্লেজ—লিও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগে সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক ও আনন্দঘন পরিবেশে লিওদের আত্মবিশ্বাস, বাচনভঙ্গি এবং লিওইজম সম্পর্কে গভীর উপলব্ধি তৈরিই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিযোগিতার প্রতিটি পর্বে অংশগ্রহণকারী লিওদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আন্তরিকতার প্রতিফলন দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান এমজেএফ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব।

অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন লিওদের আত্মবিশ্বাস, বাচনভঙ্গি ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও লিওদের আত্মউন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নিয়মিত আয়োজন ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা লিওইজমের আদর্শ, সেবার মানসিকতা ও নেতৃত্বের গুরুত্ব নিয়ে বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি লিও প্লেজ ও আনুগত্য শপথ শুদ্ধভাবে উপস্থাপনের মাধ্যমে লিওইজমের মূল চেতনার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন আবু নাসের রনি, লায়ন লিটন দত্ত, লায়ন মরজিনা আকতার মরজু, লায়ন মানস বড়ুয়া, লায়ন ডা. আশোক কুমার দাশ, লায়ন ইস্কান্দার আলী, লিও ক্লাব ডিরেক্টর লিও রাহুল লালা, লিও রুপালি আক্তার, লিও শেখ মুনতাসির মামুন, লিও মিনহাজুর রহমান শিহাব, সহ-সভাপতি লিও মাহমুদুন নবী, লিও বাধন ঘোষ, লিও মারিয়া দিলসাদ, সেক্রেটারি লিও তাসনিয়া রহমান, ট্রেজারার লিও ইনতিসার রহমান রাবি, লিও ওমন দাশ, লিও সরওয়ার আলম সিয়াম, লিও উম্মে হাবিবা, লিও তারানা আহমেদ, লিও সানজানা-ই-তাহিয়া, লিও সৈয়দ মুবতাসিম তাজওয়ার, লিও জাহির আব্বাস, লিও মশিউর ইসলাম রাজু, লিও সাইমা জাহান মিম, লিও আবদুল্লাহ মাহির, লিও সানজিন রহমান চৌধুরী ও লিও নিবরাজ উদ্দিনসহ লিও ক্লাবের অন্যান্য সদস্যরা।

সফল আয়োজনের মধ্য দিয়ে লিও সদস্যদের দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে ‘ভয়েস অব লিও’ প্রতিযোগিতা একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব