ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর ৪২ ভরি স্বর্ণ ছিনতাই ছবির ক্যাপশন: ৪২ ভরি স্বর্ণ ছিনতাই
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কারিগরদের কাছ থেকে আনুমানিক ৪২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা দায়ের করেছেন।

 

রবিবার (৪ জানুয়ারি) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী পূর্বকোণকে বলেন, গতকাল বাসা থেকে তার কারিগররা কারখানায় আসছিলেন। পথে ছিনতাইকারীরা তাদের পথরোধ করে। ছিনতাইকারীর দলে প্রায় আট দশ জন সদস্য ছিল। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্র দিয়ে আমার কর্মচারীদের জিম্মি করে তাদের কাছে থাকা ৪২ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে যায়।

 

তিনি আরও বলেন, ছিনতাইকারীদের মধ্যে একজনকে আমার কারিগরদের চিনতে পেরেছে। তাদের একজনের নাম সুমন। যে বিগত চার পাঁচ বছর আগেও আমার ভাইয়ের কাছ থেকে স্বর্ণ ডাকাতি করেছিল। তার পেশায় হলো স্বর্ণ ডাকাতি করা। 

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে মাঠে কাজ করছে পুলিশ।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার