ঢাকা | বঙ্গাব্দ

জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন ছবির ক্যাপশন: জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর উদ্বোধন সম্পন্ন
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) আয়োজিত ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।৪ই আগষ্ট সকাল ১০:৩০ এ অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএসসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে হল ও বিভাগভিত্তিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী ও নানা আকর্ষণীয় আয়োজন চলছে। ফেস্ট প্রাঙ্গণে প্রতীকী আয়নাঘর, ফাঁসির মঞ্চ, হারুনের ভাতের হোটেলসহ বিভিন্ন স্টল ও থিমভিত্তিক কর্নার দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ,ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, শহীদদের আত্মত্যাগ ও চেতনা তুলে ধরতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়া ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোই এ ফেস্টের মূল লক্ষ্য।চাকসু নেতৃবৃন্দ সকল শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের  এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়

বাবার মৃত্যুর ৪০ দিনেই দুই ভাইয়ের লড়াই, চক্ষু হাসপাতালের নিয়