ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-অবশেষে চট্টগ্রামের পটিয়ার(১২)সংসদ আসনে বিএনপির নতুন চমক ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী শাহজাহান জুয়েল।
পটিয়ার বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে জুয়েল, এনাম বিরোধ দ্বন্দ্বে চলছিল চরমে।পটিয়ার রাজনীতির মাঠে সর্বত্রে সর্বক্ষণে উভয়ে পাল্টা কর্মসূচি দিয়ে বিরোধীয় দ্বন্দ্বে লিপ্ত থাকতেন।যাহা নির্বাচনের মাঠে ও দেখা যায়।সাবেক জেলা বিএনপির নেতা এনামুল হক এনাম দলীয় মনোনয়ন লাভ করলেও জুয়েল তা প্রত্যাহার করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
গাজী শাহজাহান জুয়েল যখন মনোনয়ন ফরম সংগ্রহ করেন তখন পটিয়া বাসীর মধ্যে এক অজানা কৌতূহল সৃষ্টি হয়। প্রশ্ন জাগে সকলের? কি ঘটতে যাচ্ছে পটিয়ার বিএনপির রাজনীতি তে।কাকে সংসদে পাঠাবে-জুয়েল নাকি এনাম?এমন প্রশ্নের উত্তর খুজতে গিয়ে যখন পটিয়া বাসী দিশেহারা,তখনই গাজী শাহজাহান জুয়েল, একটি ঘোষণায় এনামুল হক এনাম কে সমর্থন দিয়ে বিএনপির দীর্ঘদিনের বিরোধীয় দ্বন্দের অবসান ঘটিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি দলের সিদ্ধান্তকে প্রধান্য দিয়ে মনোনয়ন দাখিলের শেষ সময়ে মনোনয়ন ফরম জমা না দিয়ে এনামের প্রতি সমর্থন পোষণ করেন।
গতকাল উপজেলা ও পৌরসভা বিএনপির নেতা কর্মীদের নিয়ে চট্টগ্রাম শহরে চান্দগাঁও তার নিজ বাসভবনে এক আলোচনা সভা আয়োজন করেন।এতে তিনি বলেন, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটিয়া হতে বিএনপির দলীয় প্রার্থী এনামুল হক এনামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ীযুক্ত করে সংসদে পাঠানোর আহবান জানান।তিনি আরো বলেন, সকল নেতা কর্মীরা ভুল ভ্রান্তি মনে না রেখে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে এনামের পক্ষে সাংগঠনিক কাজে এগিয়ে আসতে নির্দশনা দেন।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ,জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার হোসেন মিয়া,জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, শফিউল আজম,মনছুর আমেরী বখতিয়ার উদ্দিন বকুল প্রমুখ।

দৈনিক চট্টগ্রামপোস্ট