ঢাকা | বঙ্গাব্দ

তা'লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আহবায়ক কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
তা'লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আহবায়ক কমিটি গঠন ছবির ক্যাপশন: তা'লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর আহবায়ক কমিটি গঠন
ad728
নিজস্ব প্রতিবেদক 

বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রসার ও কুরআন দেখে দেখে সঠিকভাবে পড়ার যোগ্যতা অর্জনের লক্ষ্যে “তা'লীমুল কুরআন ফাউন্ডেশন”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

নবগঠিত কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন আন্তর্জাতিক ইসলামীক দাঈ ও বিশিষ্ট আলেম আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আল্লামা জুনাইদ বিন জালাল। 

আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক মাওলানা আজগর সালেহী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মাওলানা তারেকুল ইসলাম।

বিশুদ্ধ কুরআন তিলাওয়াতকারী সৃষ্টির প্রত্যয় শ্লোগান কে সামনে রেখে যাত্রা শুরু করা ফাউন্ডেশনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানানো হয়েছে, সময়োপযোগী বিভিন্ন কর্মপরিকল্পনা, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে সহিহ ও বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি করা হবে। বিশেষ করে শিশুদের কুরআন দেখে দেখে রিডিং পড়ার সক্ষমতা তৈরি করাই হবে এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রাথমিকভাবে ফাউন্ডেশনটির কার্যক্রম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সীমিত থাকবে। পরবর্তীতে ধাপে ধাপে সারাদেশে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে কুরআনের সহিহ তিলাওয়াতের প্রতি সচেতনতা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার