ঢাকা | বঙ্গাব্দ

নিজেকে মাননীয় বলতে না করলেন তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 10, 2026 ইং
নিজেকে মাননীয় বলতে না করলেন তারেক রহমান ছবির ক্যাপশন: নিজেকে মাননীয় বলতে না করলেন তারেক রহমান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

সাংবাদিকদের নিজেকে মাননীয় বলতে না করেছেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারেক রহমান এ কথা বলেন।

ঢাকার একজন সাংবাদিকনেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, “দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।”

তিনি বলেন, “আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিলো।”

সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে এসেই বিএনপির এই শীর্ষ নেতা সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা