ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ছবির ক্যাপশন: আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল হোসেন (৪৯) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মোহছেন ডিলারের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামাল হোসেনের চাচাতো ভাই মো. মুজিবের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে জামাল হোসেন আগুন দেখতে সেখানে যান। পরে নিজের ঘরের আইপিএসের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই পড়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

বারখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, চাচাতো ভাইয়ের ঘরে আগুন লাগার খবর পেয়ে জামাল হোসেন সেখানে যান। পরে নিজের ঘরের আইপিএসের লাইন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা