ঢাকা | বঙ্গাব্দ

হত্যাচেষ্টার মামলা: এমপি গাজী নজরুলের হাইকোর্টে আগাম জামিন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
হত্যাচেষ্টার মামলা: এমপি গাজী নজরুলের হাইকোর্টে আগাম জামিন ছবির ক্যাপশন: হত্যাচেষ্টার মামলা: এমপি গাজী নজরুলের হাইকোর্টে আগাম জামিন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ৮ সপ্তাহের আগাম দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১০ আগস্ট) বিচারপতিকে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

 

উল্লেখ্য গত ২১ জুলাই ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়। মামলাটি করেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। সংসদ সদস্য যাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ওবায়দুর রহমান তার মামা।

 

ওবায়দুর রহমান অভিযোগ করেছেন, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে।

 

মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ছাড়াও তার চার সহযোগীকে আসামি করা হয়েছে। তারা হলেন- আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল