ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালী কধুরখীল স্কুল থেকে জিপিএ-৫ পেল সাংবাদিক নজরুল এন কন্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
বোয়ালখালী কধুরখীল স্কুল থেকে জিপিএ-৫ পেল সাংবাদিক নজরুল এন  কন্যা ছবির ক্যাপশন: বোয়ালখালী কধুরখীল স্কুল থেকে জিপিএ-৫ পেল সাংবাদিক নজরুল এন কন্যা
ad728
এম মনির চৌধুরী রানা 

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বোয়ালখালী উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলামের একমাত্র কন্যা সৈয়দা ফারিহা ইসলাম জুঁই।

কন্যার এই সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন তার পিতা সাংবাদিক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এছাড়াও তিনি ডেইলি মর্নিং গ্লোরি-এর চট্টগ্রাম প্রতিনিধি, জাতীয় দৈনিক দেশ বার্তা-এর বোয়ালখালী প্রতিনিধি এবং দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর বোয়ালখালী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মেয়ের এই সাফল্যের পেছনে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বিদ্যালয়ের সকল শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সন্তানের এই অর্জন তাদের পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতেও যেন তার মেয়ে লেখাপড়ায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

সৈয়দা ফারিহা ইসলাম জুঁইয়ের পিতা সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম ও মাতা চেমন আরা তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু