নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মরহুম এমতাজুল হক চৌধুরীর কর্মময় জীবন ও শিক্ষার প্রসারে তাঁর অবদান স্মরণে একটি স্মরণ সভা আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা।
কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী ডিগ্রী কলেজ এর অন্যতম প্রতিষ্ঠাতা, পরম শিক্ষানুরাগী সর্বজন শ্রদ্ধেয় মরহুম এমতাজুল হক চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে এক প্রস্তুতিসভা গত ১১ জানুয়ারি ২০২৬ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর এ ওয়াই এম জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর (ডাঃ) সৈয়দ মেজবাহুল হক, ডাঃ রশিদ আহমেদ, মনিরুল আলম আজাদ, মোহাম্মদ নাসির উদ্দিন সোহাগ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবু জাহের চৌধুরী, হাসান মোস্তফা, লায়ন সব্বির আহমেদ ওসমানী, অজিত কুমার দাস, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এন.এ. হেলাল চৌধুরী, নাফিজ মিনহাজ, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত প্রমুখ।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দ্রুততম সময়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর (ডাঃ) সৈয়দ মেজবাহুল হককে আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুল আলম আজাদকে সদস্য-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট স্মরণসভা আয়োজন কমিটি গঠন করা হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট