ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে প্রায় ২ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে প্রায় ২ লাখ টাকা জরিমানা
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দধি এবং বাসি গ্রিল ও রান্না করা মাংস বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য রান্না, প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বাসি তরকারি ও বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযানে পাওয়া যায়।
অন্যদিকে হাজির চুইঝাল, ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে অপরিচ্ছন্নতার পাশাপাশি শিল্পে ব্যবহারের জন্য নির্ধারিত লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য উৎপাদন করা হচ্ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং খাদ্য উৎপাদনে অননুমোদিত লবণ ব্যবহারের মতো অনিয়মের কারণে এসব জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা