ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধভাবে মাঠি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযানে ট্রাক জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 13, 2026 ইং
লোহাগাড়ায় অবৈধভাবে মাঠি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের  অভিযানে ট্রাক জব্দ ছবির ক্যাপশন: ট্রাক জব্দ
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কেটে কৃষি জমি চাষের অনুপযোগী করার সময় ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গেল রাতে উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

 জব্দকৃত স্ক্যাভেটর ও ডাম্পার ট্রাকগুলো বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মং এছেন জানান, জ‌মির উর্বরতা রক্ষায়, মাটি কাটা ব‌ন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান রয়েছে।প্রতিনিয়ত মাটি, বালু খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় ফসলি জমির টপসয়েল নষ্ট ও কৃষি জমির মাটি কাটার অপরাধে উপজেলার পদুয়া আলি সিকদার পাড়ায় অভিযান পরিচালনা করে ১টি স্ক্যাভেটর ও ৩টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি। মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান তিনি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর