ঢাকা | বঙ্গাব্দ

বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারী গ্রেফতার ছবির ক্যাপশন: এক নারী গ্রেফতার
ad728
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

চকরিয়া থানা পুলিশ  বিশেষ অভিযান চালিয়ে পৌরসভাস্থ মগবাজার এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১ টায় চকরিয়া পৌর সভার মগবাজার এলাকা হতে তাকে গ্রেফতার করে পুলিশ।  

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ  মনির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স   এসআই (নিঃ) ইমরুল হক, এসআই (নিঃ) মহিউদ্দিন ভূঞা, এসআই (নিঃ) শফিকুল ইসলাম রাজা, এএসআই (নিঃ) দেবু মজুদার, এএসআই (নিঃ) আলা উদ্দিন, কনস্টেবল মোহাম্মদ নোমান ও নারী কনস্টেবল আনজুমান আরার সমন্বয়ে গঠিত একটি দল চকরিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চকরিয়া পৌরসভার মগবাজার  ০৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় মোসাঃ খুরশিদা বেগমের মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে।

পরবর্তীতে বাপ্পীর আবদ্ধ কক্ষের তালা খুলে কাপড় রাখার তাক থেকে তার দেখানো মতে ও নিজ হাতে বের করে দেওয়া অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এঘটনায় মোসাম্মৎ খুরশিদা বেগম (৩৬) কে  গ্রেপ্তার করা হয় এবং উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
এছাড়া  অবৈধভাবে অস্ত্র ও গুলি হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে The Arms Act, 1878-এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রের উৎস অনুসন্ধানসহ এর সঙ্গে জড়িত মূল হোতাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের