ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণে উদ্ভাবন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণে উদ্ভাবন ছবির ক্যাপশন: দুই দিনব্যাপী প্রশিক্ষণে উদ্ভাবন
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ ১৪ ও ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলা উপজেলার ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেইল এর নির্বাহী সম্পাদক হারুন জামিল ও টিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর। 

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল। তিনি বলেন, নির্বাচনকালীন সময় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা হতে হবে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল। প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও নৈতিকতা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা বলেন, সকলে মিলে রাষ্ট্র এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সাংবাদিকতায় সিনিয়রদের পাশাপাশি নতুনদের সুযোগ দিতে হবে। আমরা সকলেই মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে। 

সভাপ্রধানের বক্তব্যে পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আসন্ন গণভোট ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। পিআইবি সারাদেশে বস্তু নিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। 

প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত পেশাজীবী সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার নৈতিকতা, আইনগত দিক, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ