ঢাকা | বঙ্গাব্দ

চবির উপাচার্য দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 15, 2026 ইং
চবির উপাচার্য দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবি ছাত্রদলের ছবির ক্যাপশন: পদত্যাগ দাবি ছাত্রদলের
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধ নিয়োগের অভিযোগে উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন চবি ছাত্রদলের নেতাকর্মীরা। 

অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের ‘শিক্ষালয়ে বৈষম্য, চলবে না চলবে না’, ‘প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘কোটা না মেধা, মেধা মেধা,’ ‘নিয়োগ বোর্ডে বৈষম্য, চলবে না চলবে না’, ‘অবিলম্বে প্রশাসনের, পদত্যাগ করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, গত দেড় বছরে নিয়োগের নামে দলীয়করণ করা হয়েছে। যত অবৈধ নিয়োগ হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি উপাচার্য, দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো কাজ করছে না। তারা শুধু নিয়োগ নিয়েই ব্যস্ত। হাতে গোনা কিছু কাজ দেখিয়ে দায়সারা হচ্ছে। এই প্রশাসনের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই। 

এর আগে গতকিাল বুধবার নিয়োগের বিষয়ে তদন্ত করতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  কিন্তু নিয়োগ পরীক্ষার ফলাফল হাতে না পাওয়ায় নিয়োগ বৈধ না অবৈধ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুদক। এছাড়াও এক সিন্ডিকেট ১৫০ জন নিয়োগের অভিযোগের সত্যতা পায়নি দুদক। 


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর