ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পুকুর পরিচ্ছন্নতা অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পুকুর পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন: প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পুকুর পরিচ্ছন্নতা অভিযান
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 


প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রাম নগর ও জেলার পুকুর-জলাশয় পরিচ্ছন্ন করতে একযোগে মাঠে নেমেছেন বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে শনিবার দুপুরে নগরের কাজীর দেউড়ি এলাকার কাজীবাড়ি পুকুরে অভিযান চালানো হয়।

অভিযানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রথম পর্যায়ে সরকারি দপ্তর ও ছাদ পরিষ্কার করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বিভাগের সব জেলায় জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ সম্মিলিতভাবে কাজ করবে।

জেলা প্রশাসক জানান, পরিষ্কার করা পুকুরে দেশি মাছের পোনা ছাড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে আলোচনা শেষে পুকুর পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দেশি মাছ সংরক্ষণ ও জলাশয়ের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। নগরের অনেক পুকুর আংশিক বা সম্পূর্ণ ভরাট হয়ে গেছে। অবশিষ্ট পুকুর সংরক্ষণ ও ভরাট হওয়া জলাশয় উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, পুকুর পরিষ্কার রাখা সবার দায়িত্ব। ময়লা-আবর্জনা থেকে রোগজীবাণু ও ডেঙ্গুর মশা ছড়ায়। এসব ঝুঁকি কমাতে পর্যায়ক্রমে সরকারি-বেসরকারি পুকুরগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। জনসচেতনতা তৈরি করে পুকুর যেন আবার ময়লা না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন