ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষকের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন: চন্দনাইশে কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও শিক্ষকের বিদায় সংবর্ধনা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ এবং প্রবীণ সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে এক সুধি সমাবেশের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহেদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মিঠু চৌধুরী, সংবর্ধিত শিক্ষক রফিক আহম্মেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদ অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক আজম খান, নেছার উদ্দিন, আইনুল হুদা, নুরুল কবির, আকবর হোসেন, রুহুল কুদ্দুস দুলু প্রমূখ। ​প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং সন্তানদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। ​অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অভিভাবক মতবিনিময় সভা। একই সাথে দীর্ঘদিন সুনামের সাথে আলো ছড়িয়ে অবসর গ্রহণ করা প্রবীণ সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের শিক্ষাখাতে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন। ​অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ