ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে পিতার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা শাহাদাৎ নবী খোকা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
চন্দনাইশে পিতার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা শাহাদাৎ নবী খোকা ছবির ক্যাপশন: চন্দনাইশে পিতার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন আওয়ামী লীগ নেতা শাহাদাৎ নবী খোকা
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধ 
প্যারোলে মুক্তি পেয়ে পিতার শেষ বিদায়ের ক্ষণে হাজির হলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম শাহাদাৎ নবী খোকা। ১৬ই আগস্ট রোববার ভোরে ইন্তেকাল করেন তার পিতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুন্নবী সওদাগর (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ই আগস্ট সোমবার জোহরের নামাজের পর পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হয়ে গাজীপুর কারাগারে বন্দি ছিলেন শাহাদাৎ নবী খোকা। পিতার মৃত্যুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সোমবার দুপুরে চন্দনাইশ থানা পুলিশের কড়া নিরাপত্তায় তাকে গ্রামের বাড়ি হারলায় নিয়ে আসা হয়। এ সময় পিতাকে একনজর দেখার পর জানাজায় অংশ নেন তিনি। নির্ধারিত সময় শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স