ঢাকা | বঙ্গাব্দ

প্রজম্ম লোহাগাড়ার আয়োজনে" হ্যাঁ "গণভোটের এর পক্ষে সচেতনতা মূলক সেমিনার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2026 ইং
প্রজম্ম লোহাগাড়ার আয়োজনে" হ্যাঁ "গণভোটের এর পক্ষে সচেতনতা মূলক সেমিনার ছবির ক্যাপশন: সচেতনতা মূলক সেমিনার
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রামঃ গণভোট-২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে সংস্কার ও পরিবর্তনের জন্য 'হ্যাঁ'ভোট দিন, হ্যাঁ মানে - দেশ প্রেমিকদের জন্য নিরাপদ বাংলাদেশ " এই স্লোগানকে সামনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে ১৯ ফেব্রুয়ারী সকাল ১১ টায় প্রজন্ম লোহাগাড়ার আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। 

সামাজিক সংগঠন প্রজন্ম লোহাগাড়ার সেক্রেটারি সাহাব উদ্দিনের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মাস্টার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,কৃষি অফিসার,কাজী শফিউল ইসলাম। 
প্রাণী সম্পদ অফিসার, সেতু ভূষণ দাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি আ ন ম নোমান,আলহাজ্ব মোস্তাফিজুর কলেজর অধ্যক্ষ সাংবাদিক ইলিয়াস,
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম,বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ,বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম,এলডিপি লোহাগাড়া ইউনিয়ন শাখার সভাপতি  মোহাম্মদ জাহাংঙ্গির আলম,প্রজন্ম লোহাগাড়ার চুনতী ইউনিয়ন প্রতিনিধি নূরুচ্ছাফা চৌধুরী,লোহাগাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি  বাবলু শংকর নাথ,লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির নুরুল ইসলাম,
জনকল্যাণমুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী,লোহাগাড়া ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ নছির উদ্দিন,এছাড়াও আরো উপস্থিত ছিলেন, এডভোকেট নাঈশেদ হোসেন, সমাজ সেবক,আবুল হাশেম,জসিম উদ্দিন, আরিফুল ইসলাম।  

বক্তারা বলেন,রাস্ট্র সংস্কার পুরানো বন্ধ বস্ত ভেঙে দিয়ে স্বাধীন বিচার ব্যবস্থা চালুর জন্য হ্যাঁ ভোটের কোন বিকল্প নেই, আগামী দিনে এই দেশে কোন স্বৈরাচারের পূণরায় জন্ম নিতে পারবে না দেশের প্রতিটি নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করতে এই 'হ্যা' ভোট। ২৪ জুলাইয়ে ছাত্র - জনতার মাধ্যমে সংগঠিত বিপ্লব কে ধারণা করার অন্যতম হাতিয়ার জাতীয় জুলাই সনদ এই সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য গণভোটে 'হ্যা' জয়যুক্ত করতে হবে। 'হ্যা' মানে দেশ প্রেমিকদের জন্য নিরাপদ বাংলাদেশ এই নিরাপদ বাংলাদেশ গঠনে আপনি ও আপনারা যার যার স্থান থেকে এগিয়ে এসে 'হ্যা' ভোট কে  জয়যুক্ত করুন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও