ঢাকা | বঙ্গাব্দ

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ ছবির ক্যাপশন: নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ
ad728

নিউজ ডেস্ক

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। দীর্ঘ সাড়ে তিন দশক পর দেশে আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে জাতীয় সংসদের সদস্যরাই প্রত্যক্ষ ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

দীর্ঘ সাড়ে তিন দশক পর জাতীয় সংসদে সরাসরি ভোটাভুটির মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই পরিস্থিতি তৈরি হয়েছে।

​সংসদে সরকারি দল বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য—দুই পক্ষই তাদের নিজ নিজ প্রার্থী ঘোষণা করায় বিনা প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ভেঙেছে। নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ। মোট ৩৪৯ জন সংসদ সদস্য সরাসরি ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ