ঢাকা | বঙ্গাব্দ

রাত ৮টার মধ্যে দোকান বন্ধে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
রাত ৮টার মধ্যে দোকান বন্ধে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান ছবির ক্যাপশন: রাত ৮টার মধ্যে দোকান বন্ধে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধের নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রাম নগরীতে তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে জেলা প্রশাসকের নির্দেশনায় নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস সংলগ্ন এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড় সংলগ্ন ইউনেস্কো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে তদারকি করা হয়।

পরে রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার ও শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে দোকান মালিক, ম্যানেজার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের সঙ্গে কথা বলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সরকার ঘোষিত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়।

এ সময় নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে অভিযানে কাউকে কোনো আর্থিক জরিমানা করা হয়নি।

জনস্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসনের এ ধরনের সচেতনতামূলক ও তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ