ঢাকা | বঙ্গাব্দ

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 21, 2026 ইং
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ ছবির ক্যাপশন: ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের