ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2026 ইং
আনোয়ারায় দৈনিক জনবাণীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবির ক্যাপশন: ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ad728
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার দোহা কনভেনশন হলে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক জনবাণীর আনোয়ারা প্রতিনিধি মোহাম্মদ শেখ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানু শাহ দরবার কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা রবিউল হোসাইন রজায়ী, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম. নুরুল ইসলাম, আনোয়ারা ক্রিকেট একাডেমির পরিচালক হুমায়ুন কবির সুমন শাহ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি নাবিদ, সাধারণ সম্পাদক ফরহাদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়, অর্থ সম্পাদক মো. জাবেদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল কবির, স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক, দপ্তর সম্পাদক নুরুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?