ঢাকা | বঙ্গাব্দ

রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ প্রবর্তক স্কুলে ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ-বনজ চারা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ প্রবর্তক স্কুলে ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ-বনজ চারা ছবির ক্যাপশন: রোটার‌্যাক্ট ও আবাম ফাউন্ডেশনের উদ্যোগ প্রবর্তক স্কুলে ২০০ শিক্ষার্থীর হাতে ফলজ-বনজ চারা
ad728
মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম। 




পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের দায়িত্ববোধ জাগাতে প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজে রবিবার দুপুরে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোটার‌্যাক্ট ক্লাব অব চট্টগ্রাম পোর্ট সিটি ও আবাম ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ আয়োজনে ২০০ শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে মোট ২০০টি ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। একইসঙ্গে বিদ্যালয়ের আঙিনায় কয়েকটি চারা রোপণও সম্পন্ন হয়।

কর্মসূচির উদ্যোক্তা ছিলেন রোটার‌্যাক্টর ফয়েজ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব অ্যাডভাইজার পিপি রবিউল হাসান চৌধুরী, সভাপতি রোটার‌্যাক্টর রেদোয়ানুল ইসলাম, আইপিপি আছমা আনিকা আজাদী,রোটার‌্যাক্টর আজিজুল হাকিম রোমান,রোটার‌্যাক্টর মোশিউর ইসলাম রাজু,রোটার‌্যাক্টর ফয়েজ উদ্দিন এবং রোটারি ক্লাব অব আগ্রাবাদের ক্লাব সেক্রেটারি ফয়সাল বিন আলম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলা জরুরি। আয়োজকরা শিক্ষার্থীদের সঠিকভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান এবং প্রয়োজনে ভবিষ্যতে আরও চারা সরবরাহের আশ্বাস দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন