ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ২ শীর্ষ মাদক সম্রাট আটক, ১৫ দেশীয় অস্ত্র উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ২ শীর্ষ মাদক সম্রাট আটক, ১৫ দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন: ১৫ দেশীয় অস্ত্র উদ্ধার
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামী বদিউল আলম (৫০) ও তার অর্থ যোগানদাতা দীপেশ চক্রবর্তী কালু (৩৫) কে আটক করা হয়েছে। শুক্রবার ভোর সকালে বৈলছড়ী ইউনিয়নের চেচুরিয়া ৭ নং ওয়ার্ডের হুজিতা পাড়া এবং ৮ নং ওয়ার্ডের শীল পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, বদি উল আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে সরাসরি জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং ৮ হাজার ৬১০ টাকা মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে অপর তালিকাভুক্ত অপরাধী ও বদিউল আলমের অর্থদাতা দীপেশ চক্রবর্তী কালুর এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তার বাড়িতে আরেকটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাসা থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি লাঠি (বাটন), একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ এবং বেশ কয়েক বোতল আমদানিকৃত মদ উদ্ধার করা হয়।

আটক বদি উল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। সে আরও জানায়, এলাকায় বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে এই অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে বাঁশখালী থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ