ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে চট্টগ্রাম ১০ আসনের উদ্যােগে গণমিছিল অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
চট্টগ্রামে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে চট্টগ্রাম ১০ আসনের উদ্যােগে গণমিছিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন: চট্টগ্রাম ১০ আসনের উদ্যােগে গণমিছিল অনুষ্ঠিত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

সন্ত্রাস ও চাঁদাবাজদেরকে চট্টগ্রাম-১০ আসনের জনগণ ১২ তারিখ ব্যালেটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম ৩০ জানুয়ারি ২৬

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান চট্টগ্রামে আগমন উপলক্ষে চট্টগ্রাম-১০ আসনের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের পর আয়োজিত এ গণমিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতিকে চট্টগ্রাম-১০ আসনের জনগণ আর মেনে নেবে না। আগামী ১২ তারিখ ব্যালেটের মাধ্যমে জনগণ এসব অপশক্তিকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শান্তি, ন্যায়বিচার ও সৎ নেতৃত্বের রাজনীতি করে। আমীরে জামায়াতের আগমন এ অঞ্চলের মানুষের মাঝে নতুন প্রত্যাশা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই পরিবর্তন আসবে।

বক্তারা বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। এ সময় তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণমিছিলে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাচঁলাইশ থানা আমীর মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী  ছাত্রনেতা বাহা উদ্দিন প্রমুখ 

গণমিছিলটি টাইগারপাস থেকে শুরু হয়ে চট্টগ্রাম-১০ আসনের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে আমবাগান গিয়ে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়