ঢাকা | বঙ্গাব্দ

কাজিরহাট বাজার কাপড় ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও শপথ অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2026 ইং
কাজিরহাট বাজার কাপড় ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও শপথ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: দ্বিবার্ষিক সম্মেলন ও শপথ অনুষ্ঠিত
ad728
এম. আজগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

কাজিরহাট বাজার কাপড় ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান সেশন ২০২৬–২৭ উপলক্ষে শুক্রবার আছিয়া চা বাগানের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মাওলানা জয়নাল আবেদীন।


সম্মেলনে সমিতির উপদেষ্টা পরিষদ, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কাজিরহাট বাজারের সার্বিক উন্নয়ন, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাই এই কমিটির প্রধান লক্ষ্য।


অনুষ্ঠানে জানানো হয়, ২০২২ সালে প্রতিষ্ঠিত কাজিরহাট বাজার কাপড় ব্যবসায়ী সমিতি ভূজপুর ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। নবগঠিত কমিটির নেতৃত্বে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ক্রেতা–বিক্রেতার সুসম্পর্ক বজায় রাখা এবং ব্যবসায়ীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


সম্মেলনে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মোহাম্মদ আসলাম উদ্দিন চৌধুরী, অজিত কুমার দে, মোহাম্মদ নাছিম চৌধুরী, রতন কান্তি কর্মকার ও মোহাম্মদ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।


নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা জয়নাল আবেদীন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন নিউটন দে, কেশব চৌধুরী, কাকন চক্রবর্তী ও মাওলানা শফিউল আলম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাদল কিশোর নাথ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম ইয়ামিন ও সুজন দে। অর্থ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম এবং সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আবছার। সাংগঠনিক সম্পাদক ছোটন শীল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম। দপ্তর সম্পাদক মোহাম্মদ ছাইদ ও সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব। প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম কাওছার ও সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফ উদ্দিন। ক্রীড়া সম্পাদক প্রান্ত বড়ুয়া এবং সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাহেদ আলম। ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহ-ধর্মবিষয়ক সম্পাদক ছোটন চক্রবর্তী। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহকারী সম্পাদক দীপন কুমার ত্রিপুরা। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পলাশ বড়ুয়া। এছাড়াও সমিতির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।


অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং কাজিরহাট বাজারকে একটি আধুনিক ও গ্রাহকবান্ধব ব্যবসাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে