ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশ রাউলিবাগে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 3, 2026 ইং
চন্দনাইশ রাউলিবাগে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক ছবির ক্যাপশন: ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের সমর্থনে চন্দনাইশ উপজেলার বরমা ৬নং ওয়ার্ড রাউলিবাগ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৫ নং বরমা ইউনিয়নের ৬ নং ওয়াড রাউলিবাগ এলাকায় বরমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক, সঞ্চালনায় ছিলেন মাষ্টার মামুন মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম. এ. হাশেম রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিউদ্দিন কাদের- সদস্য সচিব বাংলাদেশ পেশাজীবি পরিষদ,  মোহাম্মদ আবু তাহের মিয়া, হারুন কন্ডাক্টর, আলী সওদাগর, ডাক্তার মোজাম্মেল, ফারুক, ৬নং ওয়াড বিএনপির সাবেক সভাপতি আবদুল মজিদ, মো ফারুক সদস্য বরমা ইউনিয়ন বিএনপি, রণি বড়ুয়া, প্রধান অতিথির বক্তব্যে এম. এ. হাশেম রাজু বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জসিম উদ্দিন আহমদকে বিজয়ী করে উন্নয়নের সুযোগ করে দিতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন, মুজিব, সহেল, আবদুর রহমান, এসকান্দর, সাকিল, রিয়াজ, কাইছার, সিফাত, উত্তম, সংকর, পলাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য