ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
খাগড়াছড়িতে বিএনপির ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ছবির ক্যাপশন: সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির বিএনপির মনোনীত প্রার্থীর প্রতীক ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রার্থীর পক্ষে দীঘিনালা উপজেলা বিএনপি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দীঘিনালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের বিধি মেনে টানানো ধানের শীষের ব্যানার, ফেস্টুন ও পোস্টার পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। একটি বিশেষ পক্ষকে সুবিধা দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগে বলা হয়, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ২৯৮ নম্বর খাগড়াছড়ি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে এ অভিযোগ দাখিল করেন।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের ঘটনায় নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তারা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রচারে বিশ্বাসী হলেও ধারাবাহিকভাবে প্রচারসামগ্রী নষ্ট করার মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ