গণসংহতি আন্দোলন
ডবলমুরিং থানা, চট্টগ্রাম।
চট্টগ্রাম, ০৩ সেপ্টেম্বর ২০২৬:
আজ ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৪ ঘটিকায় দেওয়ানহাট মোড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সমন্বিত ও কার্যকর পদক্ষেপের দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসংহতি আন্দোলন, ডবলমুরিং থানা, চট্টগ্রাম-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
গণসংহতি আন্দোলন, ডবলমুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী শহীদ শিমুল, ভারপ্রাপ্ত সদস্য সচিব (চট্টগ্রাম দক্ষিণ) মো. ওবায়দুল্লাহ, যুগ্ম সমন্বয়কারী (চট্টগ্রাম উত্তর) মোহাম্মদ ওসমান, সদস্য (চট্টগ্রাম মহানগর) মো. জাহিদ হাসান, সদস্য (ডবলমুরিং থানা) সাজিদ সামী চৌধুরী, গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. আলাউদ্দিন, ছাত্রনেতা সাকিব মাহতাব রামি ও ডবলমুরিং থানা সদস্য মোছাম্মৎ ফারজানা।
সমাবেশ থেকে অবিলম্বে দ্রব্যমূল্য কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো দাবি জানানো হয়। সরকারকে জনগণের কাতারে নেমে এসে নাগরিক অধিকারের বাণিজ্যিকীকরণ বন্ধ করে সিন্ডিকেট নির্মূলীকরণ এর মাধ্যমে প্রকৃত অর্থে জনগণের সরকার হওয়ার আহ্বান জানানো হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট