ঢাকা | বঙ্গাব্দ

মা-বোনদের গায়ে যারা হাত দিচ্ছে তাদের না বলুন: জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 ইং
মা-বোনদের গায়ে যারা হাত দিচ্ছে তাদের না বলুন: জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী ছবির ক্যাপশন: জামায়াত প্রার্থী মাহমুদুল হাসান চৌধুরী
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ১১দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায়।  মা বোনদের ইজ্জত ও অধিকার নিশ্চিত করতে চায়। অন্যদিকে একটি দল মা বোনদের গায়ে হাত দিয়ে কাপড় খুলে নিতে চায়। আগামী ১২ তারিখ তাদের না বলুন। পীরখাইন আমার আবেগের জায়গা। এই গ্রাম থেকে আমার রাজনীতির হাতেখড়ি। এই গ্রাম থেকে আমি ইসলামি আন্দোলনের দাওয়াত পাই।
আজকের এই ওঠান বৈঠকে আমার শত শত মা বোন ও ভাইদের উপস্থিতি বলে দিচ্ছে দাঁড়িপাল্লা আপনাদের বিজয়ের প্রতীক হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের জনগণের জন্য কাজ করতে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। অন্যদিকে একটি দল আমাদের সমালোচনা করে যাচ্ছে। তাদের হাতে কাজ নায় তাদের কাজ চাঁদাবাজি সন্ত্রাসী ও দখলবাঁজি। আমরা নতুন বাংলাদেশ চাই যে বাংলাদেশ আপনারা চেয়েছিলেন। আমরা আপনাদের সহযোগিতায় ১২তারিখ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ বির্ণিমান করব। এবং স্বপ্নের আনোয়ারা কর্ণফুলী তৈরী করব।

বুধবার (৪ জানুয়ারি)  হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের ওঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরখাইন ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুল ইসলামের সঞ্চলনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নাজিম উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন হাইলধর ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল করিম।

বিশাল ওঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি চট্টগ্রাম মহানগর আমীর শাইখুল হাদিস আল্লামা জিয়াউল হোসেন।  তিনি বলেন,  তিনি ১৯৫৪ সালে পীরখাইন থেকে আখতার কামাল এমপি নির্বাচিত হয়েছিলেন নেজামে ইসলাম পার্টি থেকে।  আজকে এগারো দলের এই জোটে কওমী অঙ্গনের ৪টি দল রয়েছে। এই এগারো দলের জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী শুধু জামায়াতের প্রার্থী নয় কওমীদের প্রার্থী। তাই এই দাঁড়িপাল্লা প্রার্থীকে বিজয় করতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই জোটে রয়েছে জুলাই নেতৃত্ব এনসিপির দল।  স্বাধীনতা যুদ্ধের লাড়াকু সন্তান কর্ণেল অলি আহমদ বীর বিক্রমের জোট।  তাই আমি মনে করছি এই আনোয়ারা-কর্ণফুলীর মানুষ সিদ্ধান্ত নিয়েছে জনগণ এবার বেঁধেছে জোট দাঁড়িপাল্লায় দিবে ভোট। অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী এই অঞ্চলের মানুষের জন্য রহমত। একজন আলেম পরিবারের সন্তান। ইনশাআল্লাহ মা বোনদের ইজ্জত ও অধিকার রক্ষায় আলেমদের বিকল্প নাই। ইনশাআল্লাহ আমরা বিজয়ের হাসি হাসব।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন জামেয়া জিরির শাইখুল হাদিস আল্লামা শাহাদাৎ হোসেন। তিনি বলেন,  আজকে এগারো দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ। আমি কথা দিচ্ছি আপনাদের হক আমার ভাই নষ্ট করবে না। আমার ভাই একজন আলেম মানুষ। আমিও আপনাদের আলেম সমাজের প্রতিনিধি হয়ে  আবেদন জানাই একজন সৎ যোগ্য আপনাদের খাদেম হিসেবে আমার ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

ওঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে রাখেন,  দৈনিক আমাদের বাংলার সম্পাদক সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী, দক্ষিণ চট্টগ্রাম যুব মজলিসের সভাপতি মাওলানা আবু তৈয়ব, হাইলধর বদিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বথতিয়ার মাহমুদ, ব্যাংকার আলী নেওয়াজ, ডাক্তার জুনাইদ, ব্যাংকার কলিম উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার