মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে নির্বাচনী পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে কাটাছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারেং স্কুল মাঠে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের ধানের শীষের সমর্থনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকটি পরিচালনা করেন কাটাছড়া আহাম্মদ আলী মিয়ারহাট কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহাদাত হোসেন। সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাবেক সহ-সাধারণ সম্পাদক এম ডি ফখরুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক দাউদুল ইসলাম মিশন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদললের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ মানিক জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম মেম্বার,
সাবেক সদস্য সচিব নুর উদ্দীন জাহিদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রহমত এলাহী সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম, ওমর ফরুক ও জাহাঙ্গীর; জেটেব উপজেলার সদস্যসচিব রুবেল, ওয়ার্ড বিএনপি নেতা নাছির মেম্বার, ইউনুস, মুসলিম, নুর আলম, তারেক রহমান যুব পরিষদের জেলা আহ্বায়ক সাইফুল, উপজেলা ছাত্রদল নেতা এমরান হোসেন এবং ইউনিয়ন ছাত্রদল নেতা হাসান, দুলাল, তামিম ও সাইমুন প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে এম ডি ফখরুল ইসলাম বলেন, 'ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে। তাই দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার থাকতে হবে। একই সঙ্গে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে গণসংযোগ জোরদার করার মাধ্যমে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করতে হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট