বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : ( ছবি সংযুক্ত)
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে আয়োজিত বিশাল নির্বাচনী সমাবেশে বক্তারা বলেছেন, "জান্নাতের টিকেট এখন আর বিক্রি হচ্ছেনা, মানুষ জেনে গেছে ওই টিকেট একমাত্র আল্লাহর হাতে"। তিনি যাকে দান করবেন তিনি-ই হবেন এর মালিক। এতে কারো হাত নেই। সকল ভেদাভেদ ভুলে আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয় করতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উল্লেখিত বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী বলেন, জামায়াত বেহেশতের টিকেট বিক্রির নামে ধোঁকাবাজি করছে, বেহেশত দোজখ একমাত্র আল্লাহর হাতে, বাঁশখালীর জনপ্রিয় সাংসদ, সাবেক মন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর স্মৃতি বিজড়িত বাঁশখালীর আপামর জনতা উনার সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
বাঁশখালী পৌরসভা সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী বলেন, বাঁশখালীর একমাত্র উন্নয়নের রুপকার মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আমার মরহুম বাবার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন। আমার বাবাকে যেরকম বারবার ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, আমাকেও সেরকম সুযোগ দিয়ে পাশে রাখবেন। আমার বাবার মত আমিও আপনাদের পাশে থাকতে চাই।
সমাবেশে বিএনপির নবীন ও প্রবীণ নেতাকর্মী তাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে একই মঞ্চে উপস্থিতি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাঁশখালীর রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ।
বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিঞা ও
পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা এডভোকেট ইফতেখার হোসেন মহসিন, এডভোকেট আবুল কাশেম, জেলা (পিপি) আবদুর রাজ্জাক, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, মাষ্টার লোকমান, রেজাউল হক চৌধুরী, ইব্রাহিম বিন খলিল সহদ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ছবির ক্যাপশন:বাঁশখালীতে বিএনপি'র শেষ নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন, ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দৈনিক চট্টগ্রামপোস্ট