আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে নির্বাচনী প্রচারণায় সাধারণ জনগণের কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান বলেন,ধানের শীষের পক্ষে ভোট চাইতে আমরা যেখানে যাচ্ছি, সেখানে ব্যাপক সাড়া পাচ্ছি। গত ১৭ বছর যে মানুষ ভোট দিতে পারেনি, এটাই তার প্রতিফলন।
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের এই আস্থা ধরে রাখার চেষ্টা করবে এবং দেশের মানুষের জন্য বিএনপি আগেও কাজ করেছে ভবিষ্যতেও করবে। মিছিল দেখে জনগণের করতালিই প্রমান করে নির্বাচন নিয়ে মানুষ আনন্দিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কালে চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান।
তিনি আরো বলেন, মানুষ ১৭ বছর ভোট দিতে পারে নাই। এবার মানুষের মনে খুব আনন্দ বইছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছি। প্রতিটি বাড়ির মানুষ বলছে ভোটের আনন্দ বইছে সমাজ ও পরিবারের সকলের মধ্যে।
এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে তারা ভোট চান এবং ভোটারদের নিকট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির, যুবদল ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা যোগদান করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট