ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
চট্টগ্রামে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ৩ ছবির ক্যাপশন: সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ৩
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নেওয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

পুলিশ জানায়, জব্দ হওয়া টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রার্থী তার ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নির্বাচনসংক্রান্ত বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে জানতে স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ঘটনার পর বিষয়টি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন