ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ যুবক আটক ছবির ক্যাপশন: বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ যুবক আটক
ad728
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ সফিউল আজম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের ওই এলাকায় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলটির চালক সফিউল আজমের হেফাজত থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সফিউল আজম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পূর্ব মুহুরীপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স