ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে রমজান সামনে রেখে বাজার মনিটরিং, ৫ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
হাটহাজারীতে রমজান সামনে রেখে বাজার মনিটরিং, ৫ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন: ৫ মামলায় ১১ হাজার টাকা জরিমানা
ad728
মোঃ একরামুল হক চট্টগ্রাম 
হাটহাজারী প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাঁচা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ও পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, সকল ব্যবসায়ীকে মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং ক্রয়মূল্যের রশিদ ও কাগজপত্র সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
তিনি আরও জানান, কোথাও অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির তথ্য পাওয়া গেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।

অভিযানে জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—
আলী স্টোর (৩ হাজার টাকা),
জোনাইদ এন্টারপ্রাইজ (২ হাজার টাকা),
এনাম স্টোর (২ হাজার টাকা),
হাজী এমদাদ স্টোর (১ হাজার টাকা) এবং
ছৈয়দ ট্রেডার্স ও আল আমিন পোল্ট্রি (৩ হাজার টাকা)।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কোথাও অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা অবৈধ মজুদের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।###

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস