নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের উদ্যোগে প্রায় ২৫০ টি দুস্থ ও অসচল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ১৭ফেব্রুয়ারী মঙ্গলবার নিজস্ব ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ক্লাবের যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক নুর জাহেদ বাবলু'র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল আলম জুয়েল।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন আমান উল্লাহ সমাজ কল্যান পরিষদের মূখ্য সর্দার মোহাম্মদ ইব্রাহীম,সর্দার আমিনুল ইসলাম মুন্না,মোশাররফ হোসেন,ফারুক রানা,আলাউদ্দিন ভুইঁয়া,আরো উপস্থিত ছিলেন মহসিন সাজু,আমির হোসেন মানিক,মোঃ শাহাবউদ্দীন,সাইমন আহমেদ সাহেদ,সোহেল খান,মোঃ আকাশ,আমিনুল ইসলাম আজাদ,রিজভী হাসান সানি,আব্দুল হামিদ জনি,মুন্না,মোহাম্মদ আসিফ,মোঃ ইমন,মোহাম্মদ শহিদ।

দৈনিক চট্টগ্রামপোস্ট