ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারীতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 15, 2026 ইং
হাটহাজারীতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: হাটহাজারীতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের হাটহাজারীতে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিসকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাটহাজারী থানার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হাটহাজারী থানার অস্ত্র আইনের একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস ওই এলাকায় অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি দল নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইদ্রিস দক্ষিণ পাহাড়তলী এলাকার প্রয়াত ফেজু মিয়া ওরফে হামিদ আলীর ছেলে।
র‌্যাব জানায়, তার বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনের ৯-ক ধারায় মামলা রয়েছে। ওই মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।
র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান গ্রেফতারের পর ইদ্রিসকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ