ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2026 ইং
আনোয়ারায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: আনোয়ারায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের আনোয়ারায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা মো. আজম খাঁন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খাঁন বলেন, গত ৫ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলার চাতরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় মানবিক দায়িত্ববোধ থেকে তাৎক্ষণিকভাবে আনোয়ারা মেডিকেলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে গত ৯ সেপ্টেম্বর মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে ২ নম্বর আসামি করা হয়েছে। মামলায় ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় চাপাতি দিয়ে হত্যাচেষ্টার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

আজম খাঁনের দাবি, ঘটনার সময় তিনি আনোয়ারা মেডিকেলে অবস্থান করছিলেন। ওই সময় আনোয়ারা থানার এসআই মুবিন এবং হাজী এ আলী শপিং কমপ্লেক্সের দুই ব্যবসায়ীও তার সঙ্গে হাসপাতালে ছিলেন। হাসপাতালের সিসিটিভি ফুটেজ যাচাই করলে ঘটনার সময় তার অবস্থান সম্পর্কে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে আজম খাঁন বলেন, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা একটি মামলায় তিনি দুই মাস কারাবন্দি ছিলেন। এলাকায় চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি কুচক্রী মহল তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে পরিকল্পিতভাবে এ মামলা করেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন