ঢাকা | বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ফিশিং বোটে জলদস্যুর ডাকাতি, মাঝি গুলিবিদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
বঙ্গোপসাগরে ফিশিং বোটে জলদস্যুর ডাকাতি, মাঝি গুলিবিদ্ধ ছবির ক্যাপশন: মাঝি গুলিবিদ্ধ
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা 

চট্টগ্রামের বঙ্গোপসাগরে ফিশিং বোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মনি নামের এক ফিশিং বোটের মাঝি গুলিবিদ্ধ হয়। আক্রান্ত তিন ফিশিং বোটের মাঝিমাল্লা সবার বাড়ী আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নে গহিরা গ্রামে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে এই ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় তিন ফিশিং বোটের ৩০জন মাঝিমাল্লা জলদস্যুর হামলায় আহত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলে আসা গুলিবিদ্ধ ফিশিং বোট  পূর্ব গহিরা তেলিপাড়া মোঃ জসিম কোম্পানির। একই সাথে পূর্ব গহিরা এলাকার মোঃ হেফাজ কোম্পানি এবং মোঃ কাশেম কোম্পানির ফিশিং বোট জলদস্যুর কব্জায় পড়ে। গুলিবিদ্ধ ফিশিং বোটের মনি মাঝিকে উদ্ধার করে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

মাঝিমাল্লাদের ভাস্য মতে জলদস্যু গুলো বাশখালী  কুতুবদিয়া, মহেশখালী ঐ এলাকার।

ফিশিং বোটে থাকা সব মাঝিমাল্লাদের মারাত্বকভাবে  মারধর করে । ফিশিং বোটের প্রয়োজনীয় মালামাল লুটপাট করে নিয়ে যায় জলদস্যুরা।

সিফাত নামের এক স্থানীয় জানান, আজ ভোরে সেহরির সময় সাগরে তিনটি ফিশিং বোট জলদস্যুর কবলে পড়ে। এসময় জলদস্যুররা মাছ জালসহ দুইটি বোটের ইঞ্জিন খুলে নিয়ে যায়। একটি বোট সকালে উপকূলে আসে। আর দুইটি বোট উপকূল টেনে আনা হচ্ছে। তিন বোটের মাঝিমাল্লারা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির অফিসার কাইছার জানান, বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যুর হামলায় আনোয়ারা উপজেলার তিন ফিশি বোটের মাঝিমাল্লারা আহত হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ আছে। খবর পাওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন