ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে কাচ্চি ডাইনে অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
চট্টগ্রামে কাচ্চি ডাইনে অভিযান: ৩ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ৩ লাখ টাকা জরিমানা
ad728
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ ফেব্রুয়ারি ২০২৬
​বাইরে ঝলমলে সাইনবোর্ড আর ভেতরে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও রান্নাঘরের চিত্র ছিল একেবারেই ভিন্ন। মেঝের কোণে ছুটে বেড়াচ্ছে তেলাপোকা আর কাঁচামালের বস্তার পাশ ঘেঁষে ইঁদুরের চলাচলের চিহ্ন। স্যাঁতসেঁতে ফ্লোরে জমে থাকা ময়লা আর এমন অস্বাস্থ্যকর পরিবেশেই তৈরি হচ্ছিল খাবার।
​চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন ভয়াবহ দৃশ্য ধরা পড়ে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।
​অভিযান চলাকালে দেখা যায় রেস্তোরাঁটির রান্নাঘর অত্যন্ত নোংরা এবং স্যাঁতসেঁতে। সেখানে কাঁচামাল অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যের লেবেলিংয়ে নির্ধারিত নিয়ম না মেনে অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
​এসব গুরুতর অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে কাচ্চি ডাইন কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
​অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়ের প্রতিনিধিরা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক অংশ নেন। শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে চকবাজার থানা পুলিশের একটি টিম।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য