ঢাকা | বঙ্গাব্দ

এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ ছবির ক্যাপশন: এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিতে আমন্ত্রণ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। পরে ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন জানান, মন্ত্রী সানন্দে দাওয়াত গ্রহণ করেছেন।
পোস্টে তিনি লেখেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। ধানমন্ডি আবাহনী মাঠে ইফতার মাহফিলের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে।

আখতার হোসেন আরও উল্লেখ করেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সম্মতি জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল