ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় দ:জেলা ক্ষেতমজুর সমিতির সভায় কেন্দ্রীয় নেতা পরেশ।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
পটিয়ায় দ:জেলা ক্ষেতমজুর সমিতির সভায়  কেন্দ্রীয় নেতা পরেশ। ছবির ক্যাপশন: পটিয়ায় দ:জেলা ক্ষেতমজুর সমিতির সভায় কেন্দ্রীয় নেতা পরেশ।
ad728
ফারুকুর রহমান বিনজু : পটিয়া চট্টগ্রাম,প্রতিনিধি- কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই। বাংলাদেশ ক্ষেতমজুর
সমিতি পটিয়াসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যেগে পটিয়া কেলিশহর ইউনিয়নের শ্যাম পাড়া নবায়ন সংঘ ক্লাব চত্বরে 
বিশাল মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 
শুক্রবার(২৫ই সেপ্টেম্বর) অনুস্টিত সভায় সময় বক্তব্য রাখেন,,প্রধান অতিথি পরেশ কর কেন্দ্রীয় কমিটি ঢাকা,প্রধান বক্তা গোলাম মোস্তাফা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দঃজেলা ও বোয়ালখালী ক্ষেত মজুর সমিতি,বিশেষ অতিথি আবুল কালাম চাষি সভাপতি দক্ষিণ জেলা,সভাপতিত্ব করেন ক্ষেতমজুর সমিতির পটিয়া উপজেলা সভাপতি মিলন দে,শ্যামল বিশ্বাস সভাপতি বোয়ালখালী উপজেলা,মাষ্টার শহীদুল ইসলাম কমিউনিষ্ঠ পাটি পটিয়া উপজেলা,সভাপতি জয়নাল আবেদীন কৃষক সমিতি পটিয়া উপজেলা,উজ্জ্বল চৌধুরী পান চাষি সমিতি পটিয়া উপজেলা,সনদ দে,লোকমান,নজরুল আবচার মাহবুল আলম,উজ্জ্বল দে, জুয়েল দে প্রমুখ। 
এ সময় বক্তৃারা বলেন, কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই। রেশন--পেনশনের দাবিতে"৪ই ডিসেম্বর চলো চলো ঢাকা চলো জাতীয় সমাবেশে"।কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় সমাবেশে সবার অধিকার আদায়ে আওয়াজ তুলতে হবে। রেশনিং চালু করে দরিদ্র মানুষকে চাল-আটা-লবন ৫ টাকা,তেল- ডাল ৩০ টাকা, চিনি-কেরোসিন ১৫ টাকা দরে সরবরাহ করতে হবে। ষাটোর্ধ্ব মজুরদের বিনা জামানতে মাসে ১০ হাজার টাকা পেনশন দিতে হবে। ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি পুর্ণরায় সকল উপজেলায় চালু ও মজুরি বৃদ্ধি করতে হবে। গ্রামীণ কর্মসূচির প্রকল্প বরাদ্দ লুটপাট বন্ধ করতে হবে। খাসজমি ভূমিহীনদের দিতে হবে। হাওর-বাঁওড়,,খাস জলাশয়ের ইজারা বাতিল করে প্রকৃত মৎস্যচাষিদের মধ্যে বরার্দ্দ দিতে হবে। বিনা মূল্য গরীব মানুষের শিক্ষা,চিকিৎসা নিশ্চিত করতে হবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের