ঢাকা | বঙ্গাব্দ

গঠনতন্ত্র পাঠে মুখর সিআরএ’র নতুন সদস্যরা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
গঠনতন্ত্র পাঠে মুখর সিআরএ’র নতুন সদস্যরা ছবির ক্যাপশন: সিআরএ কার্যালয়ে আয়োজিত নতুন সদস্যদের গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে সিআরএ’র নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকরা।
ad728

কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম

​সংগঠন শুধু একটা নাম কিংবা প্ল্যাটফর্ম নয়, এর প্রাণ লুকিয়ে থাকে একটি সুনির্দিষ্ট নীতিমালায়। আর সেই নীতিমালার পাঠ নিয়েই নতুন পথচলার প্রস্তুতি নিলো চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)। নগরীর সাংবাদিকতার প্রাণকেন্দ্র চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এক প্রাণবন্ত আয়োজনে সংগঠনের নতুন সদস্যদের দেওয়া হলো গঠনতন্ত্র, পেশাগত দায়িত্ব এবং সাংবাদিকতার মূল নীতি-নৈতিকতার পাঠ।

​আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এই প্রশিক্ষণধর্মী অনুষ্ঠানে নতুন ও প্রবীণ সাংবাদিকদের মেলবন্ধনে এক উষ্ণ আবহ তৈরি হয়। সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি নতুন সদস্যদের মধ্যে এক নতুন স্পন্দনের সৃষ্টি করে।

​

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা তাঁর বক্তব্যে তুলে ধরেন সমসাময়িক সাংবাদিকতায় পেশাগত শৃঙ্খলার গুরুত্ব।

​বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ গণমাধ্যমের স্বাধীন পরিবেশ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা স্মরণ করিয়ে দেন।

​"একটি সাংবাদিক সংগঠন কেবল নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণের জায়গা নয়; বরং সাংবাদিকতার মান রক্ষা, পেশাগত শৃঙ্খলা ও সঠিক নীতি-নৈতিকতা বজায় রাখার শক্তিশালী হাতিয়ার। আর এর জন্য সংগঠনের গঠনতন্ত্র জানা প্রত্যেকের প্রথম ও প্রধান দায়িত্ব।"

​পাঠদান পর্বে নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং পারস্পরিক দায়িত্বশীলতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা জোর দিয়ে বলেন, সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও ফলপ্রসূ করতে নতুন ও পুরোনো সদস্যদের কাধে কাধ মিলিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

​​অনুষ্ঠানে সিআরএ’র আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাজু, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদ সহ বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​নতুনদের উৎসাহ এবং অভিজ্ঞদের দিকনির্দেশনার মাধ্যমে এক দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সমাজ গড়ার সংকল্প নিয়ে শেষ হয় আয়োজনটি।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন