ঢাকা | বঙ্গাব্দ

যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিটের উদ্যোগে ইফতার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিটের উদ্যোগে ইফতার বিতরণ ছবির ক্যাপশন: ইফতার বিতরণ
ad728
রেজাউল মোস্তফা, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম। 

পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে ধারণ করে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিট। ইউনিটের আয়োজনে সাধারণ গরিব, দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে এলাকাজুড়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং স্বেচ্ছাসেবীদের সামাজিক দায়বদ্ধতা নতুন করে প্রশংসিত হয়েছে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন স্যার, সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক মিশু বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জিনাত ম্যাম ও ইউনিটের প্রতিনিধি আরিফা আবসার ইশাম। তাঁদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে কর্মসূচিটি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

প্রাণপ্রিয় স্বেচ্ছাসেবকরা দলবদ্ধভাবে রাস্তায় বেরিয়ে পড়ে দিনমজুর, শ্রমজীবী, পথচারী ও অসচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ছিল রোজাদারদের উপযোগী খাবার, যাতে তারা সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ইফতার করতে পারেন। স্বেচ্ছাসেবীদের আন্তরিকতা ও হাসিমুখে সহায়তা গ্রহণকারীদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইন স্যার তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। শিক্ষার্থীরা যদি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সেটিই হবে প্রকৃত শিক্ষা।” সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বোপরি, মানবিক চেতনা জাগ্রত করা ও সমাজে সহমর্মিতার বার্তা পৌঁছে দিতে যুব রেড ক্রিসেন্ট, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ইউনিটের এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। স্বেচ্ছাসেবীদের এমন মহতী প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তারা অগ্রণী ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাই সকলের।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে